স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে। শপথ বাক্য পাঠ করাতে পারেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, পূর্ববর্তী সংসদের কোনো স্পিকার না থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের শপথ গ্রহণের ক্ষেত্রে বিশেষ সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
আইন উপদেষ্টার ব্যাখ্যা অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ গ্রহণ করাতে না পারলে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ বাক্য পাঠ করাবেন। এই মনোনয়ন হবে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে। এছাড়া, তিন দিনের মধ্যে শপথ অনুষ্ঠান সম্পন্ন না হলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন এমন বিধানও রয়েছে আইনে।
রিপোর্টার্স২৪/এসসি