| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচিত সরকারের সঙ্গে অংশীদারত্ব শক্তিশালী করতে প্রস্তুত চীন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৩, ২০২৬ ইং | ২০:২২:০১:অপরাহ্ন  |  ৭১৪৪১৭ বার পঠিত
নির্বাচিত সরকারের সঙ্গে অংশীদারত্ব শক্তিশালী করতে প্রস্তুত চীন
ছবির ক্যাপশন: সংগৃহীত

ডিপ্লোম্যাটিক রিপোর্টার:  জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার করতে প্রস্তুত বলে জানিয়েছে চীন।

বাংলাদেশের সাধারণ নির্বাচনের ফলাফল সম্পর্কে এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ মন্তব্য করেন।

বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়। ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে চীনা মুখপাত্র বলেন, বাংলাদেশে একটি স্থিতিশীল ও সুষ্ঠু সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জয়লাভের জন্য বিএনপিকে অভিনন্দন জানানো হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী বন্ধু ও ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে চীন দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নেওয়ার প্রচেষ্টাকে সমর্থন করে।

মুখপাত্র আরও বলেন, সময়-পরীক্ষিত বন্ধুত্বকে এগিয়ে নিতে উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও গভীর করতে চীন প্রস্তুত। পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪