| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আর কোনো আফসোস থাকবে না: চমক

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৩, ২০২৬ ইং | ২০:০৮:২০:অপরাহ্ন  |  ৭১২১০০ বার পঠিত
আর কোনো আফসোস থাকবে না: চমক

স্টাফ রিপোর্টার: বর্তমান সময়ের ছোট পর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। অভিনয়ে যেমন তিনি সরব, ঠিক তেমনই সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভক্তদের মাতিয়ে রাখেন নিজের সমসাময়িক ভাবনা আর স্পষ্টভাষী মন্তব্যে। বসন্ত আর ভালোবাসার দ্বৈত আবহে এবার চমক মাতলেন এক ভিন্ন আবেগে। নিজের প্রিয় মানুষের প্রতি আজন্মকাল পাশে থাকার এক আকুল আর্জি জানিয়েছেন তিনি।

ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে চমক তার ভালোবাসার সংজ্ঞাকে নতুন করে তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ‘এখন আমার কাছে ভালোবাসা মানে পুরনো মানুষটাকে প্রতিদিন নতুন করে খুঁজে নেয়া, পাশে থাকা, যত্ন করা।’

ভবিষ্যতের এক সুন্দর মুহূর্তের কল্পনা করে অভিনেত্রী আরও বলেন, ‘ভালোবাসার মাসে প্রিয় মানুষটিকে বলতে চাই, আমার ৬০তম বসন্তে, আমার কুচকে যাওয়া হাত তোমার হাতে রেখে বসন্ত বিকেল উদযাপন করতে চাই। নরওয়ের শেষ গ্রামে বসে একটা কফি আর ক্রোসেন্ট খেতে খেতে দেখতে চাই অপার্থিব সূর্যাস্ত।’

তিনি লিখেছেন, ‘তুমি অন্য মেয়ের দিকে তাকালে তোমার দিকে চোখ রাঙ্গিয়ে তাকাতে চাই। শেল সিলভারস্টাইন এর একটা কবিতা পড়তে পড়তে তোমার কাঁধে মাথা রেখে, ৬০ বছরে নিজেকে কিশোরী ভাবতে চাই।’

নিজের অপূর্ণতা আর তৃপ্তির কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘খুব সাধারণ কয়েকটা স্বপ্ন আমার। সবই মোটামুটি সৃষ্টিকর্তা পূরণ করেছেন। এখন শেষ ইচ্ছা তোমার সাথে বৃদ্ধ হওয়ার। এটা পূরণ হলে আর কোনো আফসোস থাকবে না।’

মিষ্টি আবদার করে চমক তার সঙ্গীকে উদ্দেশ্য করে বলেন, ‘এখন এক কাপ চা বানিয়ে আনো তো। তাহলে কাল বাসায় তোমার প্রিয় খাবার রান্না হবে। বসন্ত আর ভালোবাসা দিবসের শুভেচ্ছা, প্রিয়।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪