| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানকে অভিনন্দন জানালো চীন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৩, ২০২৬ ইং | ১৪:০৬:০৫:অপরাহ্ন  |  ৭১৮৯০৭ বার পঠিত
তারেক রহমানকে অভিনন্দন জানালো চীন

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশের জাতীয়তাবাদী দল-বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছে চীন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকাস্থ চীন দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বার্তাটি প্রকাশ করে। চীনের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় তারা দেশবাসীকেও অভিনন্দন জানাচ্ছে।

চীন আরও আশা প্রকাশ করেছে, নতুন সরকারকে সঙ্গে নিয়ে তারা চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় গড়ে তুলবে।

গতকাল বৃহস্পতিবার সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সরকারি ও বেসরকারি ফলাফলে দেখা যায়, বিএনপি ২১০টি আসনে জয়ী হয়ে সরকার গঠনের পথ সুগম করেছে।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য বিশ্বনেতারা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। যুক্তরাষ্ট্রও ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে দুদেশের সমৃদ্ধি ও নিরাপত্তার ক্ষেত্রে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রশাসনের পক্ষ থেকেও অভিনন্দনের বার্তা পাঠানো হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪