| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৩, ২০২৬ ইং | ০৯:২৩:৫৯:পূর্বাহ্ন  |  ৭৩২৬০২ বার পঠিত
বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস

স্টাফ রিপোর্টার:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী হিসেবে উল্লেখ করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার (১৩ ফেব্রুয়া‌রি) সকাল পৌনে ৭টার দিকে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট দেয়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী হিসেবে উল্লেখ করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ সকাল পৌনে ৭টার দিকে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট দেয়া হয়েছে।

ওই পোস্টে সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানানো হয়েছে। এর পাশাপাশি সর্বশেষ বেসরকারি ফলাফলে নির্বাচনে সংখ্যাগরিষ্টতা লাভ করা বিএনপি ও দলটির চেয়ারপারসন তারেককে ‘বিজয়ের শুভেচ্ছা’ জানিয়েছে মার্কিন দূতাবাস।

মার্কিন দূতাবাসের ওই পোস্টে বলা হয়েছে, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪