| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিজয় হলে মিছিল নয়, আল্লাহর উদ্দেশে সিজদা করব: জামায়াত আমির

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ১৮:৫২:৪২:অপরাহ্ন  |  ৭৩৫০৮৮ বার পঠিত
বিজয় হলে মিছিল নয়, আল্লাহর উদ্দেশে সিজদা করব: জামায়াত আমির
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে কোনো ধরনের বিজয় মিছিল বা উচ্ছ্বাস না করে আল্লাহর উদ্দেশে সিজদাবনত হওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কথা জানান।

ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন, 'মহান রাব্বুল ইজ্জত একান্ত মেহেরবানীতে মজলুমদেরকে বিজয় দান করলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও নয়- আমরা সবাই সিজদায় পড়বো।'

বিজয়ের পর দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও উল্লেখ করেন, 'মনভরে আল্লাহ তাআলার শোকর আদায় করবো এবং জাতির সেবার জন্য মহান রবের একান্ত সাহায্য কামনা করবো।'

রিপোর্টার্স২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪