| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোথায় ভোট দিলেন চন্দা, চম্পা আর ববি?

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ১৮:৪৯:০১:অপরাহ্ন  |  ৭৩৫০৯৭ বার পঠিত
কোথায় ভোট দিলেন চন্দা, চম্পা আর ববি?

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে সাধারণ ভোটারদের পাশাপাশি উপস্থিত হন শোবিজ অঙ্গনের তারকারাও। তেমনই আজ দুপুরের দিকে গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে ভোট দেন ঢালিউডের তিন কন্যা ‘চন্দা, চম্পা আর ববি’খ্যাত তিন বোন —সুচন্দা, ববিতা ও চম্পা।

দুপুরে কেন্দ্রটিতে পৌঁছে গাড়ি থেকে নেমে হাস্যোজ্জ্বলভাবে আলোকচিত্রীদের সামনে পোজ দেন তারা। পরে লাইনে দাঁড়িয়ে নিয়ম মেনে ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন তপু রায়হান।

ভোট দেওয়া শেষে তিন বোনই সংক্ষিপ্তভাবে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। তারা বলেন, নাগরিক হিসেবে ভোট দেওয়া গুরুত্বপূর্ণ দায়িত্ব। নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

এর আগে এক সাক্ষাৎকারে নতুন সরকারের কাছে প্রত্যাশার কথা তুলে ধরেন ববিতা। তিনি বলেন, দেশ যেন সুন্দরভাবে এগিয়ে যায় এবং সব মানুষ শান্তিতে বসবাস করতে পারে, সেটিই তাঁর কামনা। দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং শিল্পীদের নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে শিল্পচর্চার সুযোগ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

এদিন রাজধানীর অন্যান্য কেন্দ্রেও অভিনয়শিল্পী, নির্মাতা ও গায়ক-গায়িকাদের ভোট দিতে দেখা গেছে। প্রথমবার ভোট দিতে আসা তরুণ ভোটারদের মধ্যেও ছিল উৎসাহ ও উচ্ছ্বাস। সার্বিকভাবে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪