| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনি ফলাফলে ইঞ্জিনিয়ারিং মেনে নেওয়া হবে না: এনসিপি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ১৬:৫৯:৫৮:অপরাহ্ন  |  ৭৪০১০৬ বার পঠিত
নির্বাচনি ফলাফলে ইঞ্জিনিয়ারিং মেনে নেওয়া হবে না: এনসিপি
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন বলেছেন, দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন মোটামুটি ভালো হলেও এরপর থেকেই নানা অনিয়মের অভিযোগ আসতে থাকে। কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। ফলাফলে কোনও ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

মনিরা শারমিন বলেন, বেলা ১২টা পর্যন্ত পরিস্থিতি সন্তোষজনক থাকলেও, এরপর থেকে সারা দেশের বিভিন্ন কেন্দ্র থেকে অনিয়মের তথ্য আসতে শুরু করে। বিভিন্ন কেন্দ্র থেকে ১১ দলের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়। অনেক কেন্দ্রে প্রার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

মনিরা শারমিন বলেন, ঢাকা-১৮ তে ধানের শীষের আইডি কার্ড নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করেছে। খিলক্ষেত এলাকার ভোটকেন্দ্রে নারীদের হেনস্তার ঘটনা ঘটেছে। কুমিল্লায় একই কক্ষে বিএনপির প্রার্থীর একাধিক পোলিং এজেন্ট ছিলেন। নোয়াখালী ৬ এ এনসিপির প্রার্থী হান্নান মাসউদের স্ত্রী এবং ভাইয়ের ওপর হামলা হয়েছে।

তিনি অভিযোগ করেন, নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়া হয়। সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ভোলার বোরহানুদ্দিনে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। ঢাকা-১৫ ও ঢাকা-১৮ আসনে অনেক কেন্দ্রে আগে থেকেই ভোট দিয়ে দেওয়ার অভিযোগ এসেছে। শেরপুরে ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

তিনি জানান, প্রতিটি ঘটনায় মৌখিক এবং লিখিতভাবে অভিযোগের পরও প্রশাসন কোনও পদক্ষেপ নেয়নি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪