স্টাফ রিপোর্টার: সারা দেশের বেশকিছু কেন্দ্রে ছোট ছোট কয়েকটি সহিংসতার মধ্য দিয়ে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। আজ সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয়েছে বিকেল সাড়ে ৪টায়। এখন চলছে ভোট গণনার প্রস্তুতি। সন্ধ্যার পর থেকে বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ইসি সচিব জানান, সারা দেশে মোট ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই গড় হিসাব পাওয়া গেছে।
ইসি সচিব বলেন, দুপুর ২টা পর্যন্ত মোট ৪২ হাজার ৬শ ৫১ টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ভোট কাস্টিং ৪৭.৯১ শতাংশ।
দেশে ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রে সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। পুরো সময়ের ভোটাধিকার প্রয়োগের হিসাব এখনো পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/ধ্রুব