| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জীবনের প্রথমবার ভোট দিয়েছেন র‍্যাব মহাপরিচালক

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ১৪:৩৩:১৯:অপরাহ্ন  |  ৭৪২১২৫ বার পঠিত
জীবনের প্রথমবার ভোট দিয়েছেন র‍্যাব মহাপরিচালক

স্টাফ রিপোর্টার: র‍্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, জীবনের প্রথম ভোট দিলাম। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। আর প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা ঠিক থাকলে বাকি সময়ও শান্তিপূর্ণ ভোট হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

র‍্যাব মহাপরিচালক আরও বলেন, ব্যালট বাক্স ছিনতাই হওয়ার কোনো আশঙ্কা নেই। কেউ চেষ্টা করলে কঠোর ব্যবস্থা।

এ নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের প্রস্তুতি আছে আমাদের। ফলাফলের পর কেউ ঝামেলা করার চেষ্টা হলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪