| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুপুর ১২টা পর্যন্ত ৩২.৮৮ শতাংশ ভোটগ্রহণ: ইসি সচিব

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ১৩:৫০:৪৯:অপরাহ্ন  |  ৭২৬১৩৪ বার পঠিত
দুপুর ১২টা পর্যন্ত ৩২.৮৮ শতাংশ ভোটগ্রহণ: ইসি সচিব

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত দেশের ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য পাওয়া গেছে। এসব কেন্দ্রে গড় ভোটগ্রহণের হার ৩২ দশমিক ৮৮ শতাংশ বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

ইসি সচিব জানান, সারা দেশে নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টায় সব কেন্দ্রেই ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো কেন্দ্রেই ভোট স্থগিত করতে হয়নি।

তিনি বলেন, “কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সেগুলো দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। বড় ধরনের কোনো শঙ্কা নেই।”

দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যায়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট মিলিয়ে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে ভোটগ্রহণের গড় হার দাঁড়িয়েছে ৩২.৮৮ শতাংশ।

ইসি সচিব আরও বলেন, কমিশন চায় ভোটের হার আরও বৃদ্ধি পাক এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করুন।

সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে এগিয়ে চলছে বলেও জানান তিনি।

রিপোর্টার্স২৪/ফাজা/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪