| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে জামায়াত কর্মীসহ ৫ জনের কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ২৩:১৪:৪৯:অপরাহ্ন  |  ৭৩৩৬৯৪ বার পঠিত
রাজধানীতে জামায়াত কর্মীসহ ৫ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগে জামায়াতে ইসলামীর এক কর্মীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরের সূত্রাপুর, ওয়ারী ও মতিঝিল বিভাগের পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার ও তাৎক্ষণিক বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, সূত্রাপুর এলাকায় ভোটারদের মধ্যে নগদ অর্থ বিতরণের প্রস্তুতিকালে হাবিবুর রহমান নামে এক জামায়াত কর্মীকে হাতেনাতে আটক করা হয়। লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ঘটনাস্থলেই আদালত বসিয়ে তাকে দুই দিনের কারাদণ্ড দেন। তার কাছ থেকে ১২টি খাম জব্দ করা হয়, প্রতিটিতে ৫০০ টাকা করে মোট ৬ হাজার টাকা ছিল। জব্দকৃত অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত।

ওয়ারী বিভাগে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে আটক দুই ব্যক্তির একজনকে এক মাস এবং অন্যজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে মতিঝিল বিভাগের মুগদা এলাকায় পুলিশ সদস্যদের নিয়ে আপত্তিকর ও নেতিবাচক মন্তব্য করার অভিযোগে দুই ব্যক্তিকে ১০ দিন করে কারাদণ্ড দেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান। এ রায় ডিএমপি অর্ডিন্যান্সের ৭৫ ধারায় প্রদান করা হয়।

ডিএমপি সূত্রে জানানো হয়েছে, নির্বাচনী পরিবেশ সুশৃঙ্খল রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪