| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনে নাশকতা কঠোরভাবে দমন করবে বিজিবি: মহাপরিচালক

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ১৬:২৬:৫৫:অপরাহ্ন  |  ৭৪৫৪৭৫ বার পঠিত
নির্বাচনে নাশকতা কঠোরভাবে দমন করবে বিজিবি: মহাপরিচালক

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলার অপচেষ্টা দৃঢ়ভাবে দমন করার নির্দেশ দিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বিজিবির একাধিক নির্বাচনি বেইজ ক্যাম্প পরিদর্শনকালে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তিনি এই কড়া বার্তা দেন।

পরিদর্শনের সময় মহাপরিচালক নির্বাচনে বিজিবির সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর অপারেশনাল সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি গৃহীত নিরাপত্তা পরিকল্পনার বাস্তবায়ন নিয়েও দিকনির্দেশনা দেন।

তিনি স্পষ্টভাবে জানান, নির্বাচনি দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের গাফিলতি বা শৈথিল্য বরদাস্ত করা হবে না।

ভোটাররা যেন নির্বিঘ্ন ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য বাড়ানো হয়েছে টহল কার্যক্রম। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন ও তল্লাশি জোরদারের নির্দেশও দেওয়া হয়েছে।

বিজিবি মহাপরিচালকের বার্তা স্পষ্ট নির্বাচন ঘিরে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হলে তা কঠোর হাতে মোকাবিলা করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪