| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্ধারিত সময় পেরোলেও জমা হয়নি ২০ হাজার আগ্নেয়াস্ত্র

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ১৪:২১:২৫:অপরাহ্ন  |  ৭২৯৬০২ বার পঠিত
নির্ধারিত সময় পেরোলেও জমা হয়নি ২০ হাজার আগ্নেয়াস্ত্র
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে বৈধ আগ্নেয়াস্ত্রের ওপর কড়াকড়ি আরোপের পর এখন পর্যন্ত ২৭ হাজার ৯৯৫টি লাইসেন্স করা অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা পড়েছে। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও ২০ হাজার ২৮৮টি অস্ত্র জমা হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সারা দেশে ব্যক্তির নামে মোট ৪৮ হাজার ২৮৩টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গত ১৮ জানুয়ারি এক প্রজ্ঞাপন জারি করে ৩১ জানুয়ারির মধ্যে সব বৈধ অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে অস্ত্র আইন, ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনা বাস্তবায়নে দেশের সব পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জমা না হওয়া অস্ত্রগুলোর বড় অংশই আওয়ামী লীগ সরকারের মেয়াদে লাইসেন্সপ্রাপ্ত। এসব অস্ত্রের মালিকদের অনেকে বর্তমানে বিদেশে অবস্থান করছেন, আবার কেউ কেউ দেশে গা ঢাকা দিয়ে আছেন।

এদিকে, মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে থানা থেকে লুট হওয়া ব্যক্তিগত অস্ত্র প্রসঙ্গে প্রশ্নের জবাবে আইজিপি বাহারুল আলম বলেন, যে কোনো অস্ত্রই সম্ভাব্য হুমকি। বিভিন্ন উপায়ে দেশে অস্ত্র প্রবেশ করে। এসব মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নির্বাচনকে ঘিরে অস্ত্র নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪