| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ১১:৫৯:১১:পূর্বাহ্ন  |  ৭২৫৭১২ বার পঠিত
কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দেশের ভোটকেন্দ্রে ব্যালট এবং ভোটের প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছাতে শুরু করেছে। ঢাকার বাইরের কেন্দ্রগুলোতে রাতের মধ্যেই ব্যালট পেপার ও বাক্সসহ সরঞ্জাম পৌঁছে যাবে। ঢাকাসহ বড় শহরে ব্যালট পৌঁছাবে বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায়।

এবার ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন সাদা ব্যালট সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং গোলাপি ব্যালট গণভোটের জন্য।

নিরাপত্তা নির্বাচন কমিশন জানিয়েছে, সারাদেশে ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স এই তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইজিপি বাহারুল আলম জানিয়েছেন, নিরাপত্তার পরিমাণ এতটা যে, কোনোভাবেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা যাবে না। সাধারণ অপরাধ বা খুন হতে পারে, কিন্তু নির্বাচনে হস্তক্ষেপ হবে না।

নির্বাচনে ৮,৭৭০টি ভোটকেন্দ্রকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ১৬,০০০ কেন্দ্রকে মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ভোটগ্রহণ আগামীকাল ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪