| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বুধবারের মধ্যেই সকল কেন্দ্রে পৌঁছাবে ব্যালট পেপার: ইসি সানাউল্লাহ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ১৯:০৫:২০:অপরাহ্ন  |  ৭৫৫৫১২ বার পঠিত
বুধবারের মধ্যেই সকল কেন্দ্রে পৌঁছাবে ব্যালট পেপার: ইসি সানাউল্লাহ

স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ইতোমধ্যে জেলা থেকে ব্যালট পেপার উপজেলায় পৌঁছে গেছে। আগামীকাল বুধবারের (১১ ফেব্রুয়ারি) মধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট পেপার। সকাল থেকে ব্যালট দেওয়ার কাজ শুরু করবো।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, আগামী ১২ তারিখেখে গণভোট ও সংসদ নির্বাচন হবে ২৯৯ টি আসনে। ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। তারপরেও কেন্দ্রে যদি অপেক্ষমান ভোটার থাকে তাহলে তারা ভোট দিতে পারবেন। নির্বাচনে ২ হাজার ২৮ প্রার্থী অংশ নেবেন, যার মধ্যে ৮১ জন নারী। মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ভোটার। নারী-পুরুষ প্রায় সমান।

তিনি বলেন, গণভোট ও সংসদ নির্বাচনের ভোট গণনা একসঙ্গে হবে। আনুষ্ঠানিক ফলাফল একইসঙ্গে ঘোষণা করা হবে। ২ ঘন্টা পরপর ফলাফলের আপডেট দেয়া হবে। পুরোদেশের ভোটের ওপর নির্ভর করে গণভোটের ফলাফল দেয়া হবে। আশা করি ভালো ভোট কাস্ট হবে। সুন্দর পরিবেশ বজায় রেখে উৎসবমুখরভাবে ভোট দেয়ার আহ্বান রইলো।   

সানাউল্লাহ আরও বলেন, দেশীয় পর্যবেক্ষক ৪৫ হাজার ৩১৩ জন, বিদেশি ৩৫০। বিদেশি সাংবাদিক নিবন্ধন করেছেন ১৫৬ জন। নির্বাচনে দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য। ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা থাকছে। প্রয়োজন বিবেচনায় ড্রোন ও বডি অন ক্যামেরা ব্যবহার হবে।

রিপোর্টার্স২৪/এফজে/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪