| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন রাষ্ট্র গড়তে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয়: আসিফ নজরুল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ১৬:২৯:১১:অপরাহ্ন  |  ৭৫৩৫৯৬ বার পঠিত
নতুন রাষ্ট্র গড়তে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয়: আসিফ নজরুল
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, নতুন রাষ্ট্র গড়ার ক্ষেত্রে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয়। তিনি মঙ্গলবার(১০ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন।

সভা শেষে আসিফ নজরুল জানান, কমনওয়েলথ প্রতিনিধিদল নির্বাচনের পরিবেশ ও সামগ্রিক পরিস্থিতি জানতে চেয়েছে। তিনি আশ্বস্ত করেন যে বহু বছর পর বাংলাদেশে সত্যিকারের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং জনগণ সরাসরি জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে।

উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কেউই অনুশোচনামূলক কোনো বক্তব্য দেয়নি এবং গণতান্ত্রিক ধারা সৃষ্টির এই প্রচেষ্টায় অন্তর্ভুক্ত হতে চায়নি। তাই নতুন রাষ্ট্র গড়ার ক্ষেত্রে তাদের অন্তর্ভুক্তি সম্ভব নয়।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দলের দায়িত্ব হবে সংস্কার অব্যাহত রাখা ও বাস্তবায়ন নিশ্চিত করা। জুলাইয়ে যারা প্রাণ দিয়েছেন, তাদের কথা মনে রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করা হবে।

এছাড়া আসিফ নজরুল আশা প্রকাশ করেন, এবারের নির্বাচনে নারীর অংশগ্রহণ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি হবে। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট শাসনের সময় নারীরা হয়রানির শিকার হতেন, কিন্তু এখন রাজনৈতিক পরিবেশে নারীদের অংশগ্রহণ আরও বাড়বে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪