| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনে যে ক’দিন বন্ধ থাকবে দোকান ও মার্কেট

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৭:৩৯:৪৪:অপরাহ্ন  |  ৭৫৫৫৯১ বার পঠিত
নির্বাচনে যে ক’দিন বন্ধ থাকবে দোকান ও মার্কেট

স্টাফ রিপোর্টার: আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে আগামী বুধবার (১১ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। এতে বলা হয়, আগামী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটাধিকার প্রয়োগে সুবিধা দিতে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী বুধ ও বৃহস্পতিবার সারা দেশে দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সাধারণ ছুটি ঘোষণা করেছে। যার ফলে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি, টানা তিন দিন ছুটি থাকবে শিল্পকারখানার শ্রমিকদের। তবে প্রতিষ্ঠান চাইলে নির্বাচন-পরবর্তী সময়ে শ্রমিকদের একদিন কাজ করিয়ে নিতে পারবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪