| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা–১১: নাহিদ ইসলামের প্রার্থিতার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৬:২৪:৪৭:অপরাহ্ন  |  ৭৫৬২৯৮ বার পঠিত
ঢাকা–১১: নাহিদ ইসলামের প্রার্থিতার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শামীম আহমেদ।

শামীম আহমেদের আইনজীবী মোহাম্মদ মজনু মোল্যার বরাত দিয়ে জানা গেছে, রিটে বলা হয়েছে যে নাহিদ ইসলাম ২০২৪ সালের ৮ আগস্ট উপদেষ্টা পরিষদের দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে কমনওয়েলথ অব ডমিনিকার নাগরিকত্ব নিয়েছেন। নির্বাচনী হলফনামায় তিনি এ তথ্য গোপন করেছেন, যা সংবিধানের ৬৬(২)(গ) ধারা অনুযায়ী নির্বাচনের অযোগ্যতা নির্দেশ করে।

রিটটি মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) হাইকোর্টে শুনানির জন্য উপস্থাপন করা হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪