| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিদেশি নম্বর থেকে পরীমণিকে হত্যার হুমকি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৫:২৭:৪৫:অপরাহ্ন  |  ৭৪৬৭৩০ বার পঠিত
বিদেশি নম্বর থেকে পরীমণিকে হত্যার হুমকি
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণিকে ফোনকলে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বিদেশ থেকে একটি অজানা নম্বর ব্যবহার করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। হুমকির সময় অকথ্য ভাষা ও গালিগালাজও করা হয়।

রোববার (৯ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেইজে ওই ফোনকথোপকথনের একটি ভিডিও প্রকাশ করেন পরীমণি। ভিডিওতে দেখা যায়, কিউবা থেকে কল করা একটি নম্বর ব্যবহার করে এক ব্যক্তি তাকে হুমকি দিচ্ছেন এবং ভোট সংক্রান্ত বিষয়ে কথা বলা বা সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু শেয়ার না করার নির্দেশ দিচ্ছেন।

ভিডিওটির ক্যাপশনে পরীমণি লেখেন, ‘ভোট নিয়ে কিছু শেয়ার করা যাবে না! এরা কারা?’ একই সঙ্গে তিনি বাংলাদেশ আর্মি, সিআইডি এবং বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেইজগুলো মেনশন করে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে পরীমণি বলেন, হঠাৎ করেই একটি বিদেশি নম্বর থেকে ফোন করে তাকে গালিগালাজ শুরু করা হয়। পাশাপাশি ভোট নিয়ে কোনো মন্তব্য করা বা সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। বিষয়টি তাকে আতঙ্কিত করেছে বলে জানান তিনি।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অনেকেই অভিনেত্রীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে পরীমণির অভিনীত একাধিক চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি তিনি ‘গোলাপ’ শিরোনামের একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তার বিপরীতে অভিনয় করবেন নিরব। সিনেমাটির শুটিং শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪