| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতে ইসলামীর প্রচারণায় শাকিব খান, আসল ঘটনা কী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৪:৫৪:৪৭:অপরাহ্ন  |  ৭৭৩১৬৭ বার পঠিত
জামায়াতে ইসলামীর প্রচারণায় শাকিব খান, আসল ঘটনা কী

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢালিউডের সুপারস্টার শাকিব খানকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কার্ড ও ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ওই কার্ডে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো ব্যবহার করে দাবি করা হচ্ছে , শাকিব খান জামায়াতে ইসলামীর পক্ষে ভোট চাইছেন। কার্ডটির সঙ্গে একটি লিংকও সংযুক্ত করা হয়েছে, যা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে।

লিংকে ক্লিক করলে একটি ভিডিও দেখা যায়, যেখানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ভাষণ দিতে দেখা যায়। ভিডিওতে তার পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় শাকিব খানকে। পাশাপাশি সেখানে আরও কয়েকজন অভিনয়শিল্পী ও চরিত্র উপস্থিত রয়েছে বলে দেখা যায়।

ভিডিওটি দুইটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। ভিডিওর শিরোনাম ও ব্যাকগ্রাউন্ড গানে দাবি করা হয়, এটি একটি ‘জামায়াতের ভাইরাল গান’, যেখানে শাকিব খান অংশগ্রহণ করেছেন। এসব উপস্থাপনার কারণে অনেক দর্শকের মধ্যেই বিভ্রান্তি তৈরি হয়েছে।

তবে ভিডিওটি বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করে জানা গেছে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও। বাস্তবে শাকিব খানের সঙ্গে এই ভিডিও বা জামায়াতের কোনো প্রচারণার কোনো সম্পর্ক নেই।

ভিডিওটির কমেন্ট বক্স বিশ্লেষণ করে দেখা যায়, অনেক দর্শকই এটিকে সত্য বলে বিশ্বাস করছেন। তবে শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, এই ভিডিও বা কার্ডের বিষয়ে তিনি কিছুই জানেন না। একই সঙ্গে ওই সূত্র আরও জানায়, শাকিব খান আসন্ন নির্বাচনকে ঘিরে কোনো রাজনৈতিক দলের প্রচারণায় অংশ নেননি।

বর্তমানে শাকিব খান দেশের বাইরে অবস্থান করছেন। তিনি ঈদ উপলক্ষে মুক্তির জন্য একটি নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। জানা গেছে, ‘প্রিন্স’ সিনেমার শুটিং শেষ করার পর তিনি প্রায় দুই সপ্তাহের বিরতি নেবেন। এরপর শুরু করবেন তার পরবর্তী সিনেমা ‘রকস্টার’–এর কাজ।

বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে এআই প্রযুক্তি ব্যবহার করে এ ধরনের ভুয়া ভিডিও ও প্রচারণা তৈরি করা হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন কনটেন্ট যাচাই না করে বিশ্বাস না করার আহ্বান জানানো হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪