| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধানের শীষের প্রচারণায় নামলেন হুমায়রা সুবহা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ২২:১৮:২১:অপরাহ্ন  |  ৭৫৬৪৮০ বার পঠিত
ধানের শীষের প্রচারণায় নামলেন হুমায়রা সুবহা

স্টাফ রিপোর্টার: এবার আরেক নাসিরকে নিয়ে কথা বললেন অভিনেত্রী হুমায়রা সুবহা। বেশ কয়েক বছর আগে একটি ভিডিওতে তিনি জাতীয় দলের এক সময়কার নিয়মিত ক্রিকেটার নাসির হোসেনের সাথে নিজের সম্পর্কের ব্যাপারটি প্রকাশ করে আলোচনায় এসেছিলেন। এরপর অভিনয়ে এলে নাসির ইস্যু নিয়ে আলোচনা যেন তার আরো বেশি পিছু নেয়। তবে এবার আরেক নাসিরকে নিয়ে কথা বললেন বসন্ত বিকেল অভিনেত্রী।

সুবহা বললেন, আমরা সবাই মিলে জুলাইয়ে আন্দোলন করেছি, এরপর আমাদেরর বাক স্বাধীনতা যে পেয়েছি সেটা নাসীর পাটোয়ারীর কথা শুনলেই বোঝা যাচ্ছে। তিনি বাক স্বাধীনতার প্রোপার ব্যবহার করছেন। 

হুমায়রা সুবহা বসবাস করেন বনানীতে। এই এলাকা ঢাকা ১৭ নির্বাচনী এলাকার। এখান থেকেই নির্বাচন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সুবহা তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় কাজ করছেন। বিএনপির এখানকার প্রচারণা কমিটিতেও রয়েছেন বলে জানালেন আলোচিত অভিনেত্রী।

এরই মধ্যে সুবহাকে ধানের শীষের বিভিন্ন মিছিল মিটিংয়ে দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে সুবহা বলেন, আপনারা সবাই জানেন আমি জুলাই আন্দোলনে সোচ্চার ছিলাম। আওয়ামী লীগ সরকার থাকাকালীন যেসব আমার কাছে আন ইথিকাল মনে হতো সেটা নিয়ে লিখতাম, ভিডিও বানাতাম। একটা সময় আমার মনে হলো আমি যেহেতু এত বড় একটা আন্দোলনে অংশ নিয়েছি, এবার আমার অফিসিয়ালি রাজনীতিতে নামা দরকার।

আলোচিত এই চিত্রনায়িকা বলেন, আমার বাবা চাচা যেহেতু বিএনপি করতেন। আমার মনে হলো আমিও এই দলটাই করব। এখনো আমার কোনো পদ পদবি নেই। প্রচারণা কমিটিতে আমি রয়েছি। তাই আমি তারেক রহমানের হয়ে ভোট চাচ্ছি। আমি এখানে যখন লিফলেট নিয়ে মানুষের কাছে যাচ্ছি, তারা বলছে আপু লিফলেট লাগবে না, আমরা তারেক রহমানকেই ভোট দেব, উনার মতো যোগ্য প্রার্থী আর বাংলাদেশে নেই।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪