| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরীমনিকে গুলি করে হত্যার হুমকি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৮:৩২:৩৬:অপরাহ্ন  |  ৭৮৩৭০০ বার পঠিত
পরীমনিকে গুলি করে হত্যার হুমকি

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনি সম্প্রতি এক ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) তিনি নিজ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি অডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় একজন বিদেশি নম্বর থেকে ফোন করে তাকে গালাগালাসহ হত্যা করার হুমকি দিচ্ছে।

পরীমনি বলেন, হঠাৎ একটি বিদেশি নম্বর থেকে ফোন আসে। ফোন ধরতেই অপর প্রান্ত থেকে গালাগাল শুরু হয়। এরপর বলা হয় ভোট নিয়ে কিছু কথা শেয়ার করলে আমি বিপদে পড়ব। একপর্যায়ে গুলি করে হত্যা করার হুমকি দেওয়া হয়।

ঘটনাটির পর তিনি আতঙ্কিত হলেও, বিষয়টি জনগণের কাছে জানানোর জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আইনগত পদক্ষেপ নেবেন কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

পরীমনি বর্তমানে কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছেন। পাশাপাশি তিনি ‘গোলাপ’ নামের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তার সহশিল্পী থাকবেন নিরব হোসাইন।

এই ঘটনার পর অভিনেত্রীর নিরাপত্তা ও সুরক্ষাকে কেন্দ্র করে সামাজিক ও মিডিয়া মহলে উদ্বেগ দেখা দিয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪