স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের কর্মীরা নতুন ঘোষণা অনুযায়ী নিরাপদ স্থানে চলে গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশি সঙ্গে সংঘর্ষের পর আন্দোলনকারীরা পদক্ষেপটি নিয়েছে।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরের নির্দেশনা অনুযায়ী কর্মীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান সংগঠনের একজন নেতা। তিনি বলেন, আগামীকাল নতুন কর্মসূচি ঘোষণা করা হবে এবং সেই ঘোষণা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় ডাকসু নেতারা এবি জুবাইর ও মুসাদ্দেক আলীও শাহবাগে উপস্থিত ছিলেন।
এর আগে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছিল, “লীগ অ্যাক্টিভ হয়েছে। তারা সাধারণ জনতার সঙ্গে মিশে পরিস্থিতি অন্য দিকে প্রবাহিত করার চেষ্টা করছে। শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবির পাশাপাশি নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হলো।
রিপোর্টার্স২৪/এসসি