স্টাফ রিপোর্টার: বাংলা একাডেমি জানিয়েছে, এবারের অমর একুশে বইমেলা পূর্বনির্ধারিত ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। পবিত্র রমজান মাসে মেলা আয়োজনের কারণে মেলা প্রাঙ্গণে ইফতার, নামাজ ও তারাবির ব্যবস্থা রাখা হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে অমর একুশে বইমেলা-২০২৬ পরিচালনা কমিটি প্রকাশক ও অংশগ্রহণকারীদের জানান, ঈদুল ফিতরের পর বইমেলা আয়োজনের দাবি যৌক্তিক নয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘদিন ধরে একুশে উদ্যাপনের অংশ হিসেবে বাংলা একাডেমি ভাষাশহীদদের স্মরণে মাসব্যাপী বইমেলা ও অনুষ্ঠানমালা আয়োজন করে আসছে। অনিবার্য কারণে অন্যান্য বছরের মতো ১ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করা সম্ভব হয়নি। তাই এবারের মেলা ২০ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে।
পরিচালনা কমিটি প্রকাশকদের অনুরোধ করেছে, কিছু চ্যালেঞ্জ থাকলেও মেলায় অংশ নিতে এগিয়ে আসার জন্য।
রিপোর্টার্স২৪/এসসি