সিনিয়র রিপোর্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সংস্থাটির নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)। প্রধান উপদেষ্টার অনুমোদন সাপেক্ষে শিগগিরই নতুন নামে বাহিনীটির কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের নাম পরিবর্তন করে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ রাখার বিষয়ে প্রধান উপদেষ্টা ইতোমধ্যে অনুমোদন দিয়েছেন। প্রয়োজনীয় আদেশ জারি হলে নতুন নামেই বাহিনীটির কার্যক্রম পরিচালিত হবে।
রিপোর্টার্স২৪/এসসি