| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লা রুটে সাপ্তাহিক বাস চালু করল ডাকসু

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০২, ২০২৬ ইং | ০৫:৫৩:১৪:পূর্বাহ্ন  |  ৭৬৯২০২ বার পঠিত
কুমিল্লা রুটে সাপ্তাহিক বাস চালু করল ডাকসু

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে নতুন উদ্যোগ হিসেবে ক্যাম্পাস-কুমিল্লা রুটে সাপ্তাহিক বাস ট্রিপ চালু করেছে। রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আনুষ্ঠানিকভাবে এই ট্রিপের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং ডাকসু ভিপি সাদিক কায়েম।

ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ জানান, নতুন এই রুট চালুর ফলে কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ, সুবিধাজনক ও সাশ্রয়ী হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, বাসটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে কুমিল্লার উদ্দেশে রওনা হবে, এবং রোববার সকালে কুমিল্লা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের, পরিবহন ম্যানেজার মো. কামরুল হাসান, শিক্ষার্থীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সূর্যসেন হলের সাহিত্য সম্পাদক মাহবুবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের দাবি ছিল কুমিল্লা রুটে বাসের সুবিধা, যা অবশেষে বাস্তবায়িত হয়েছে। এটি বর্তমান ডাকসুর দায়িত্বশীলতা ও কার্যক্রমের প্রমাণ।

পরিবহন ম্যানেজার মো. কামরুল হাসান বলেন, ডাকসুর উদ্দ্যোগ ও আলাদা ফান্ডের কারণে দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করা ডাকসুর প্রধান লক্ষ্য।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ডাকসু কোনো রাজনৈতিক বা স্বতন্ত্র প্ল্যাটফর্ম নয়; এটি শিক্ষার্থীদের প্রত্যাশা বাস্তবায়নের দায়িত্বশীল প্রয়াস। আমাদের কার্যক্রম শিক্ষার্থীদের জন্য আরও অনেক সুবিধা নিয়ে আসবে।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এই উদ্যোগকে শিক্ষার্থীদের কল্যাণমূলক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করে বলেন, কুমিল্লা রুটের সাপ্তাহিক বাস শুধু পরিবহন নয়, বিশ্ববিদ্যালয়-সমাজ সংযোগের একটি শক্তিশালী উদাহরণ।

এই নতুন বাস রুট চালুর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুমিল্লা যাতায়াতের জন্য সাশ্রয়ী ও নিরাপদ বিকল্প পাচ্ছেন, যা শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে প্রমাণিত হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪