| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রিন্স- শাকিব খান গ্যাংস্টার লুকে আশাবাদী ঢালিউড

ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০২, ২০২৬ ইং | ০৪:৪৬:৪২:পূর্বাহ্ন  |  ৮১৯৭৫৮ বার পঠিত
প্রিন্স- শাকিব খান গ্যাংস্টার লুকে আশাবাদী ঢালিউড

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার ফার্স্টলুক মোশন পোস্টারে একেবারে নতুন রূপে হাজির হয়েছেন শাকিব খান। মাত্র ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে—কালো গাউনে মোড়া, মুখভর্তি দাড়ি, লম্বা চুল, চোখে সানগ্লাস, হাতে বিশাল নকশার আগ্নেয়াস্ত্র। মুহূর্তের ঝলকেই স্পষ্ট হয়ে যায়, শাকিবের চরিত্র এক শক্তিশালী গ্যাংস্টার।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের ক্যাপশনে পরিচালক ও কলাকুশলীরা লিখেছেন, সে ক্ষমতার পেছনে ছোটে না, ক্ষমতাই তাকে অনুসরণ করে। এই লাইনেই সিনেমার আবহ, চরিত্রের দাপট এবং গল্পের কৌতূহল প্রকাশ পেয়েছে।

শিরিন সুলতানার প্রযোজনায় এবং ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে নির্মিত সিনেমার কিছু অংশের শুটিং ইতিমধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় শেষ হয়েছে। পরিচালক আবু হায়াত মাহমুদ বাকি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমার ট্যাগলাইন ‘ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ দর্শকদের মধ্যে গল্পের সময়কাল ও প্রেক্ষাপট নিয়ে কৌতূহল বাড়িয়েছে।

শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর। এছাড়া সিনেমায় আছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ একঝাঁক অভিনেতা। যদিও সিনেমার প্রাথমিক গুঞ্জনে বলা হয়েছিল, এটি নব্বইয়ের দশকের ঢাকা আন্ডারওয়ার্ল্ডের আলোচিত গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনভিত্তিক, তবে পরিচালক তা উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, প্রিন্স কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনী নয়; এটি পুরোপুরি বড় বাজেটের বাণিজ্যিক সিনেমা।

ফার্স্টলুক মোশন প্রকাশের পরই দর্শকরা উন্মাদনা প্রকাশ করেছেন। মাত্র ৩০ মিনিটে পোস্টটি পেয়েছে ২০ হাজারের বেশি রিঅ্যাকশন, দেড় হাজার মন্তব্য, এক লক্ষাধিক ভিউ এবং হাজারখানেক শেয়ার। ঈদুল ফিতরের সময় বড় পর্দায় ‘প্রিন্স’ কতটা ছাপ ফেলতে পারবে, সেটাই এখন দর্শকদের নজরকাড়া বিষয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪