| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৪, ২০২৬ ইং | ১৯:৩৬:১৫:অপরাহ্ন  |  ৯১৬৪৬১ বার পঠিত
চাঁদপুরে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি : ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় চাঁদপুর শহরের পুরাণ বাজারের সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে সেনাবাহিনীর সহযোগিতায় শহরের পুরাণ বাজার এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লা আল ইমরান।

তিনি জানান, অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন শিশু খাদ্য বিক্রয়ের অপরাধে আলমগীর স্টোর মালিককে ৫ হাজার টাকা, একই অপরাধে মাসুদ স্টোর মালিককে ৫ হাজার টাকা, মাশাল্লাহ স্টোর মালিককে ৫ হাজার টাকা এবং রাসেল স্টোর মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ খাবার দ্রব্য বিক্রয়ের অপরাধে জয় গোপাল স্টোর মালিককে ১০ হাজার টাকা, মিলন স্টোর মালিককে ৫ হাজার টাকা এবং মামনী স্টোর মালিককে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এতে মোট জরিমানা ৩৫ হাজার টাকা হয়েছে।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। এ সময় মেয়াদ উত্তীর্ণ খাবার দ্রব্য ধ্বংস করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/ এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪