| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন: উপাচার্য

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৫ ইং | ১২:৪৬:২৬:অপরাহ্ন  |  ১৭৮০৬০৮ বার পঠিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন: উপাচার্য
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শনিবার (৩১ মে) সারাদেশে একযোগে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ সকালে রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন।

উপাচার্য লালমাটিয়া সরকারি মহিলা কলেজে সকাল ১০টা ৩০ মিনিটে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, প্রায় এক যুগ পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারও ভর্তি পরীক্ষা চালু করতে পেরে আমরা আনন্দিত। এই পরীক্ষা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা সকল প্রকার প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করেছি এবং আশা করি দেশের সাড়ে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ১৩৭টি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে মোট ৫,৬০,৫৯৫ জন শিক্ষার্থী। এর মধ্যে মানবিক শাখায় ২,৭৪,৭১৮ জন, বাণিজ্য শাখায় ১,১৭,০৩৬ জন এবং বিজ্ঞান শাখায় ১,৬৮,৮৪১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা অনুষ্ঠিত হয় জেলা সদরের নির্ধারিত কেন্দ্রগুলোতে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে আসেন এবং ভর্তি পরীক্ষার নিয়ন্ত্রণ সেলে স্থাপিত অনলাইন মনিটরিং সিস্টেমের মাধ্যমে সারাদেশে পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ভারপ্রাপ্ত ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪