| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের ৬৮ সরকারি কলেজের নাম পরিবর্তন

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৫ ইং | ০২:২৬:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৫১৭৮ বার পঠিত
দেশের ৬৮ সরকারি কলেজের নাম পরিবর্তন
ছবির ক্যাপশন: দেশের ৬৮ সরকারি কলেজের নাম পরিবর্তন

রিপোর্টার্স২৪ ডেস্ক 

দেশের ৩৭ জেলার ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দু-একটি বাদে প্রায় সব কটিই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে ছিল।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব কলেজের নাম পরিবর্তনের কথা জানানো হয়। 

পরিবর্তিত নামগুলো সংশ্লিষ্ট এলাকার নামে নামকরণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার পত্রের নির্দেশনার আলোকে এই নামগুলো পরিবর্তন করা হলো। 

প্রজ্ঞাপনটি সব বিভাগীয় কমিশনার ও শিক্ষা বোর্ড চেয়ারম্যানসহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট অধ্যক্ষদেরকে জানিয়ে দেওয়া হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪