| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালাম আজাদ'র কবিতা : জোর করে ভালোবাসা হয় না

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৫ ইং | ১০:০৩:৫৪:পূর্বাহ্ন  |  ১৭৮৬৪৪২ বার পঠিত
কালাম আজাদ'র কবিতা : জোর করে ভালোবাসা হয় না
ছবির ক্যাপশন: কালাম আজাদ

কালাম আজাদ'র কবিতা : জোর করে ভালোবাসা হয় না

-------------------------------------------------------------------------------

জোর করে ভালোবাসা হয় না প্রিয়

জোর করে ভালোবাসা হয় না

ভালোবাসায় উভয়দিকের প্রয়োজন হয়

শুধু আমি তোমাকে ভালোবাসলে

অথবা শুধু তুমি আমাকে ভালোবাসলে

সে ভালোবাসা হয় না প্রিয়

জোর করে ভালোবাসা হয় না প্রিয়

জোর করে ভালোবাসা হয় না।


আকাশের দিকে তাকিয়ে দেখো

দিনের বেলা চাঁদ আলো দেয় না

আবার দিনের বেলায়ই দেখো

মেঘে ঢাকা সূর্যের আলো আসে না

জোর করে ভালোবাসা হয় না প্রিয়

জোর করে ভালোবাসা হয় না।


সূর্যমুখীর দিকে তাকিয়ে দেখো

সূর্য আলো না দিলে, ফুল আর ফোটে না

আবার সূর্যমুখী না থাকলে

আলোতে লাভ হয় না

জোর করে ভালোবাসা হয় না প্রিয়

জোর করে ভালোবাসা হয় না।


রাতের বেলায় চাঁদ দেখো

সব সময় আলো দেয় না

আবার পূর্ণিমায় আধার চাইলে

তাও আবার হয় না

জোর করে ভালোবাসা হয় না প্রিয়

জোর করে ভালোবাসা হয় না।


পাহাড়ের ওই চূড়া দেখো

মেঘের সাথে মিশে রয়

মেঘ আর পাহাড় চূড়া

একে-অপরে চুমো খায়

পাহাড় বা মেঘ না চাইলে সেই ভালোবাসা হয় না

জোর করে ভালোবাসা হয় না প্রিয়

জোর করে ভালোবাসা হয় না।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪