| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গুতে নতুন ভর্তি ৪৮৬, মৃত্যু শূন্য

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ১০:৫৪:৫১:পূর্বাহ্ন  |  ১১৩০৬৫৯ বার পঠিত
ডেঙ্গুতে নতুন ভর্তি ৪৮৬, মৃত্যু শূন্য
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৮৬ জন। তবে এ সময়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।

শনিবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শনাক্ত ডেঙ্গু রোগীদের মধ্যে বরিশালে ৫০ জন, চট্টগ্রামে ৭৭ জন, ঢাকার সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৭৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১১০ জন ও ঢাকা দক্ষিণ সিটিতে ৬৬ জন ভর্তি হয়েছেন। খুলনা বিভাগে ভর্তি হয়েছে ৩৬ জন, ময়মনসিংহে ৩২ জন, রাজশাহীতে ৩৪ জন এবং রংপুর বিভাগে ৫ জন।

সরকারি হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫৮১ জন রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ২০৪ জনে।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯৭ হাজার ৩১৩ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩৯৪ জন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪