| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫৯৩ চিকিৎসক পদোন্নতি পেলেন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ১৩:০৮:১৪:অপরাহ্ন  |  ১১৯৫২৩৯ বার পঠিত
৫৯৩ চিকিৎসক পদোন্নতি পেলেন
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানে কর্মরত ৫৯৩ চিকিৎসক সহযোগী অধ্যাপক হিসেবে (সুপারনিউমারারি) পদোন্নতি পেয়েছেন ।এই চিকিৎসকদের পদোন্নতির কথা জানানো হয় ১৭ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্যসেবা বিভাগের পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত চিকিৎসকদের জাতীয় বেতন স্কেল-২০১৫-এর ষষ্ঠ গ্রেডে, অর্থাৎ ৩৫,৫০০-৬৭,০১০ টাকার বেতনক্রমে  পদোন্নতি দেওয়া হয়েছে।

বিভাগ অনুযায়ী পদোন্নতি পাওয়া চিকিৎসক সংখ্যা

অ্যানাটমি: ৭ জন; এন্ডোক্রাইনোলজি: ৩০ জন; কার্ডিওলজি: ১৫৭ জন; ক্লিনিক্যাল প্যাথলজি: ৬ জন; পেডিয়াট্রিকস: ২৭৯ জন; বায়োকেমিস্ট্রি: ৩১ জন; মেডিক্যাল অনকোলজি: ৬ জন; রেডিওলজি অ্যান্ড ইমেজিং: ৬৫ জন এবং ল্যাবরেটরি মেডিসিন: ১২ জন।

প্রজ্ঞাপনে,পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকরা তাদের বর্তমান পদ ও কর্মস্থলে (ইনসিটু) কাজ চালিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের ২৪ নভেম্বরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, সুপারনিউমারারি পদে পদোন্নতি পাওয়া চিকিৎসকদের ক্ষেত্রে প্রযোজ্য সবি বিধিবিধান যথাযথভাবে মানা হবে। এ ছাড়া পদোন্নতি প্রাপ্ত চিকিৎসকরা পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তাদের বর্তমান কর্মস্থল বা পদ পরিবর্তন করতে পারবেন না।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪