| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চলতি বছর ৭০ হাজার ছাড়াল ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৫ ইং | ১৩:২৪:০৯:অপরাহ্ন  |  ১২৬৯০৯১ বার পঠিত
চলতি বছর ৭০ হাজার ছাড়াল ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে কারও মৃত্যু হয়নি। শনিবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ৬৫১ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগওয়ারি আক্রান্তের সংখ্যা— বরিশাল বিভাগে: ১২৯ জন, চট্টগ্রাম বিভাগে: ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি এলাকার বাইরে): ১২০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়: ১২০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়: ১১৭ জন, খুলনা বিভাগে: ১৩ জন, ময়মনসিংহ বিভাগে: ২৯ জন, রাজশাহী বিভাগে: ২২ জন, সিলেট বিভাগে: ৩ জন।

গত একদিনে সারাদেশে ৬৫৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে ৬৭ হাজার ৪৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ৭০ হাজার ৫১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে ২৭৮ জনের মৃত্যু হয়েছে ভাইরাসটিতে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪