| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনকপুরে আঞ্চলিক সম্মেলনের পরিকল্পনা

সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্টস ফোরামের নেপাল চ্যাপ্টার চালু

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮৭৬৭৬৮ বার পঠিত
সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্টস ফোরামের নেপাল চ্যাপ্টার চালু
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ার জলবায়ু সাংবাদিকদের বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করতে সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্টস ফোরাম আনুষ্ঠানিকভাবে নেপাল চ্যাপ্টার চালু করেছে।

সোমবার (১৯ মে) কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে ১৫ সদস্যবিশিষ্ট জাতীয় কমিটি গঠনের মাধ্যমে এই চ্যাপ্টার যাত্রা শুরু করে।

নতুন কমিটিতে শ্রী রাম সুবেদী সভাপতি, ভীষ্ম রাজ ওঝা সহ-সভাপতি, বিকাশ আচার্য সাধারণ সম্পাদক এবং চাঁদনী হামাল কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া কমিটির সদস্যদের মধ্যে আছেন মুকেশ পোখরেল, বল কৃষ্ণ অধিকারী, সাবিন শর্মা, টিকা বন্দন, ইয়াম বাম, শোবিতা রিশাল, বালিকা মাদেন, নুমা থামসুহাং, বীরেন্দ্র কেএম, খগেন্দ্র ভান্ডারী এবং তুলা অধিকারী।

নেপাল চ্যাপ্টার উদ্বোধনের দিনেই-এর সভাপতি আশিস গুপ্ত, মহাসচিব কেরামত উল্লাহ বিপ্লব ও নির্বাহী সদস্যরা সার্ক মহাসচিব গোলাম সারওয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে আঞ্চলিক জলবায়ু ইস্যুতে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সার্ক মহাসচিব জলবায়ু বিষয়ক সচেতনতা ও সমর্থনের ক্ষেত্রে ফোরামের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

ফোরাম সূত্র জানায়, ২০২৫ সালের অক্টোবর মাসে নেপালের জনকপুরে একটি আঞ্চলিক সাংবাদিক সম্মেলনের আয়োজনের প্রস্তুতি চলছে। সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ এশিয়ার সাংবাদিক, বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকদের এক মঞ্চে এনে স্থানীয় জলবায়ু চ্যালেঞ্জগুলো সামনে আনা ও সমাধানের পথ খোঁজা। এর আগে ভারত ও বাংলাদেশে স্থানীয় পর্যায়ে সফল আয়োজনের ধারাবাহিকতায় নেপালের এই আয়োজনকে অন্যতম প্রধান আঞ্চলিক কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে।

এরআগে রোববার, সফররত সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্টস ফোরামের প্রতিনিধি দল নেপালের বন ও পরিবেশমন্ত্রী আইন বাহাদুর শাহী এবং আইসিআইএমওডি’র মহাপরিচালক ড. পেমা গ্যামৎসোর সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেয়। আলোচনায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশল ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

উল্লেখ্য, ২০২২ সালে প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্টস ফোরাম একটি আঞ্চলিক সাংবাদিক নেটওয়ার্ক, যার সদরদফতর বাংলাদেশের ঢাকায় অবস্থিত। এই ফোরাম দক্ষিণ এশিয়ার জলবায়ু সাংবাদিকদের জন্য সহযোগিতা, জ্ঞান বিনিময় ও সক্ষমতা বৃদ্ধির একটি প্ল্যাটফর্ম। ইতোমধ্যে ফোরাম ভারতের জাতীয় চ্যাপ্টার চালু করেছে এবং বাংলাদেশ ও পাকিস্তানে চ্যাপ্টার গঠনের প্রক্রিয়া চলছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪