| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাকসু নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন আজ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৮, ২০২৫ ইং | ০২:১২:২৬:পূর্বাহ্ন  |  ৩৮৬৫৯৭৬ বার পঠিত
চাকসু নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন আজ
ছবির ক্যাপশন: চাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিচ্ছেন এক শিক্ষার্থী।

রিপোর্টার্স২৪ ডেস্ক :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়ন জমা দেয়ার শেষ দিন আজ (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর)। সকাল থেকে চাকসু ভবনে মনোনয়ন জমা দিতে ভিড় করছেন শিক্ষার্থীরা।বিকেল ৫টা পর্যন্ত সময় থাকলেও প্রয়োজন সাপেক্ষে এর পরেও মনোনয়ন জমা নেয়ার কথা বলছে কমিশন। 

এর আগে, গতকাল (বুধবার, ১৭ সেপ্টেম্বর) পর্যন্ত মনোনয়ন নিয়েছেন ১ হাজার ১৬২ জন। আর জমা দিয়েছেন ৩৭১ জন।

দিনের শুরুতে মনোনয়ন জমা দিতে শিক্ষার্থীদের ভিড় কিছুটা কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে।

হল ও কেন্দ্রীয় সংসদের নির্বাচনে অংশ নিতে মনোনয়নের সঙ্গে জমা দিতে হচ্ছে ডোপ টেস্টের রশিদ। সেই সঙ্গে যার মনোনয়ন তাকেই জমা দিতে আসতে হচ্ছে। 

এদিকে আজ ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন ও স্বতন্ত্র একটি পর্ষদের প্যানেল ঘোষণার কথা রয়েছে। 

এদিকে নির্বাচন ঘিরে উচ্ছ্বাস বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে। নির্বাচনকে উৎসবমুখর করতে সব ব্যবস্থা নেয়ার কথাও জানান তারা।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪