| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ৩

reporter
  • আপডেট টাইম: মে ১৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৯৩৯০৬৭ বার পঠিত
ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ৩
ছবির ক্যাপশন: শাহরিয়ার আলম সাম্য

স্টাফ রিপোর্টার : 

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) নিহতের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো. তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) ও মো. পলাশ সরদার (৩০)।

বুধবার (১৪ মে) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাবি শিক্ষার্থী খুনের ঘটনায় তাৎক্ষণিকভাবে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এস এম শাহরিয়ার আলম সাম্যকে রাত ১১টা ৪৫ মিনিটের দিকে তার বিশ্ববিদ্যালয়ের বন্ধু আশরাফুল আলম রাফি (২৫) ও মো. আব্দুল্লাহ আল বায়েজিদকে (২৫) নিয়ে মোটরসাইকেল যোগে শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যান থেকে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন। পথে রমনা কালিমন্দিরের উত্তর পাশে বটগাছের কাছে পুরাতন ফোয়ারার কাছে পৌঁছালে অজ্ঞাতনামা ১০/১২ জন তাদের ব্যবহৃত মোটরসাইকেল দিয়ে এস. এম শাহরিয়ার আলম সাম্যকে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

এ বিষয় নিয়ে তাদের সঙ্গে তর্কবিতর্ক শুরু হয়। তর্কবিতর্কের একপর্যায়ে অজ্ঞাতনামা আসামিরা তাদের কিল, ঘুসি ও ইট দিয়ে আঘাত করে আহত করে। পরবর্তীতে আসামিদের মধ্য থেকে একজন আসামি শিক্ষার্থী এস এম শাহরিয়ার আলম সাম্যকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে ডান পায়ের ডান রানের পেছনে উপর্যুপরি আঘাত করে।

পরবর্তীতে শিক্ষার্থী শাহরিয়ার আলমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪