| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফের সংঘর্ষে জড়িয়েছে স্থানীয় ও চবি শিক্ষার্থীরা, প্রক্টরসহ আহত অনেকে

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৫ ইং | ০৭:৪৪:৪০:পূর্বাহ্ন  |  ১৫৫৬৬৪০ বার পঠিত
ফের সংঘর্ষে জড়িয়েছে স্থানীয় ও চবি শিক্ষার্থীরা, প্রক্টরসহ আহত অনেকে
ছবির ক্যাপশন: ফের সংঘর্ষে জড়িয়েছে স্থানীয় ও চবি শিক্ষার্থীরা

চবি প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়রা আবার সংঘর্ষে জড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সমাঝোতা করতে গেলে আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে দুইপক্ষ। দুইপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (৩১ আগস্ট) ২নং গেট জোবরা গ্রামে দুপুরে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ আহত হয়েছেন। পাশাপাশি খবরের কাগজের প্রতিনিধি আরাফকে সাংবাদিক পরিচয় জানানোর পরও আঘাত করা হয়। 

চারুকলা ইন্সটিটিউট শিক্ষার্থী মো. লিখন রাজ বলেন, গতকাল রাতে আমাদের ওপর হামলা করা হয়। আর আজকে দুপুরে ১২টার দিকে সমঝোতা করতে গেলে ওরা আবার আমাদের ওপর হামলা চালায়। এতে অনেকে আহত হয়েছে।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪