| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষার্থীদের অধিকারই আমার অঙ্গীকার: এ্যানি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৫ ইং | ০৬:৫৮:৫৯:পূর্বাহ্ন  |  ১৫৬৫৪৮৭ বার পঠিত
শিক্ষার্থীদের অধিকারই আমার অঙ্গীকার: এ্যানি
ছবির ক্যাপশন: ফাতেহা শারমিন এ্যানি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাতেহা শারমিন এ্যানি। স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়ে গঠিত ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। শিক্ষার্থীদের অধিকার, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও গবেষণামুখী শিক্ষার প্রসারকে নিজের মূল অঙ্গীকার হিসেবে তুলে ধরেছেন এ্যানি।

নির্বাচনী প্রচারণা ও সাড়া : এ্যানি জানিয়েছেন, ক্যাম্পাসে এখনো উৎসবমুখর পরিবেশ পুরোপুরি তৈরি না হলেও শিক্ষার্থীরা নির্বাচনের আমেজে ঢুকে পড়েছেন। “ভোটাররা ধীরে ধীরে আগ্রহী হচ্ছেন, মাঠে এখন সেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ছে,” বলেন তিনি।

আচরণবিধি লঙ্ঘন নিয়ে ক্ষোভ : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এ্যানি। তার অভিযোগ, রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো নিয়ম-কানুন মানছে না, অথচ প্রশাসনও যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। তিনি বলেন, “এমন অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে নির্বাচনে সহিংসতার আশঙ্কা থেকে যাচ্ছে।”

নারী শিক্ষার্থীদের জন্য অঙ্গীকার : নারী প্রার্থী হিসেবে নিজের দায়িত্বের জায়গা আরও বড়—এমন মন্তব্য করেন এ্যানি। তিনি বলেন, নারী শিক্ষার্থীরা প্রায়ই স্লাটশেমিং, বডিশেমিং, অনলাইন বুলিং ও হয়রানির শিকার হন। “আমি চাই আমার সব বোনের বলিষ্ঠ কণ্ঠ হয়ে উঠতে, তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে,” বলেন এ্যানি।

রাজনীতি নিয়ে অবস্থান : তিনি স্পষ্ট জানিয়ে দেন, তার কোনো রাজনৈতিক দল বা প্যানেলের সঙ্গে সংশ্লিষ্টতা নেই। ভবিষ্যতেও কোনো দলে যোগ দেওয়ার ইচ্ছা নেই। এ্যানি বলেন, “আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শিক্ষার্থীদের সঙ্গেই আছি, থাকব।” ছাত্ররাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি ক্যাম্পাসকে ক্ষতিগ্রস্ত করেছে। তাই তিনি এ ধরনের রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেবেন।

গবেষণামুখী শিক্ষার প্রতিশ্রুতি : গবেষণার পরিবেশ উন্নয়নে এ্যানির পরিকল্পনা রয়েছে। তার ভাষায়, “আমি চাই আমার বিশ্ববিদ্যালয়কে গ্লোবাল অ্যাকাডেমির অংশ হিসেবে দেখতে। এজন্য আন্তর্জাতিক জার্নাল, স্টার্টআপ ও রিসার্চ প্রোগ্রামের সঙ্গে সমন্বয় ঘটাতে কাজ করব।”

ভোটারদের উদ্দেশে এ্যানি বলেন, “ভোটাররা আমার ভাই-বোন। তারা যোগ্য মনে করলে আমাকে ভোট দেবেন, নইলে যাকে যোগ্য মনে করবেন তাকেই দেবেন। তবে যেন কোনো অযোগ্য প্রার্থী নির্বাচিত না হয়।”


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪