| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের প্রতি সমর্থন কমে নেমেছে ৪০ শতাংশে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন কমে ৪০ শতাংশে দাঁড়িয়েছে, যা তার দ্বিতীয় মেয়াদের মধ্যে সর্বনিম্ন। অর্থনীতি ও অভিবাসন ইস্যুতে জনগণের উদ্বেগই এই হ্রাসের মূল কারণ বলে জানিয়েছে এক জরিপ।

বিস্তারিত...

নতুন হামলার পরিকল্পনা বাতিল না করলে আমেরিকার সঙ্গে কোনো আলোচনা নয় : ইরান

যুক্তরাষ্ট্র নতুন করে হামলার পরিকল্পনা পুরোপুরি বাতিল না করলে ইরান কোনো আলোচনা শুরু করবে না। বিবিসিকে এমনটাই জানালেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানছি। মাজিদ তাখত-রাভানছি বলেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের একাধিক মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানকে জানিয়েছে, তারা আলোচনায় ফিরতে চায়। কিন্তু আলোচনা চলার মধ্যেই আর হামলা হবে কি না, সেই ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে’ ওয়াশিংটন এখনো স্পষ্ট কোনো বার্তা দেয়নি।

বিস্তারিত...

ইসরায়েল-ইরান এখন ক্লান্ত, আবারও তাদের মধ্যে সংঘাত শুরু হতে পারে : ট্রাম্প

ন্যাটো সম্মেলনে নেদারল্যান্ডসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমি তোমাদের বলছি, আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলব। একটা চুক্তিও হতে পারে।’ তিনি বলেন, ইরানের সঙ্গে আবার আলোচনা শুরুর ব্যাপারে তিনি খুব একটা আগ্রহী নন, কারণ যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে।

বিস্তারিত...

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দিতে মনোনয়ন!

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দিতে মনোনয়ন জানিয়ে চিঠি পাঠিয়েছেন একজন মার্কিন আইনপ্রণেতা। মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ফক্স নিউজ। এ বিষয়ে রিপাবলিকান আইনপ্রণেতা বাডি কার্টার নোবেল শান্তি পুরস্কার কমিটিকে একটি চিঠি লিখেছেন।

বিস্তারিত...

প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ কেন যুদ্ধবিরতির ঘোষণা দিলেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহান্তে যখন বি২ বোমারু বিমান পাঠিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালেন, তখন তিনি বাজি ধরেছিলেন, দীর্ঘমেয়াদি যুদ্ধে না জড়ানোর পুরোনো অঙ্গীকার বজায় রেখে তেহরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে তিনি মিত্র ইসরায়েলকে সাহায্য করতে চান। বাংকার-বিধ্বংসী ওই বোমা হামলার ঠিক কয়েক দিন পর গতকাল সোমবার ট্রাম্প সবাইকে অবাক করে দিয়ে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দেন।

বিস্তারিত...

আগাম সতর্কতা দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে গতকাল সোমবার রাতে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এ হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের হামলাকে ‘দুর্বল’ হিসেবে অভিহিত করেছেন। এছাড়া আগাম সতর্কতা দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বিস্তারিত...

মার্কিন হামলার ‘আনুপাতিক জবাব’ দেবে ইরান : শীর্ষ জেনারেল

ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলির ওপর মার্কিন হামলার ‘আনুপাতিক জবাব’ দেওয়া হবে।

বিস্তারিত...

ট্রাম্প বুঝতে পারছেন না এই হামলার পরিণতি কী হতে পারে: ইরান

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ন্যাশনাল ইরানি আমেরিকান কাউন্সিলের (এনআইএসি) প্রেসিডেন্ট জামাল আবদি। তার দাবি, ট্রাম্প বাস্তবে বুঝতেই পারছেন না এই উসকানিমূলক হামলার পরিণতি কী হতে পারে। খবর আলজাজিরার।

বিস্তারিত...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ : জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ করেছেন। তিনি হুঁশিয়ার করে বলেছেন, এ হামলার কারণে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। খবর আল জাজিরার।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের হামলার আগে সরানো হয় পারমাণবিক উপকরণ : ইরান

ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে রোববার রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিকমাধ্যম ট্রুথে লিখেছেন, “আমরা ইরানে পারমাণবিক কেন্দ্রতে সফলভাবে হামলা সম্পন্ন করেছি। যারমধ্যে আছে ফর্দো, নাতানজ এবং ইসফাহান। (হামলায় অংশ নেওয়া) সব বিমান এখন ইরানি আকাশসীমার বাইরে রয়েছে।”

বিস্তারিত...

ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনায় আঘাতে সক্ষম বি-২ বোমারু বিমান মোতায়েন আমেরিকার

যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে অন্তত দুই থেকে চারটি বি-২ স্টেলথ বোমারু বিমান মোতায়েন করেছে। ইসরায়েলি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, এসব বিমান ইরানের অত্যন্ত সুরক্ষিত ফর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম।

বিস্তারিত...

আবারও খামেনির হুঁশিয়ারি, ইরানিরা কোনো হুমকিকে পরোয়া করে না

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথামতো ইরান কারও কাছে আত্মসমর্পণ করবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সাহায্য করে, তাহলে তারা ‘অপূরণীয় ক্ষতির মুখে’ পড়বে।

বিস্তারিত...

ইরান নিয়ে আমি কি করতে যাচ্ছি তা কেউ জানে না : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান নিয়ে আমি কী করতে যাচ্ছি তা কেউ জানে না। যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি এটা করতে পারি, আবার আমি না-ও করতে পারি।’

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের উদ্দেশে খামেনির কঠোর হুঁশিয়ারিতে প্রতিরোধ ও প্রতিশোধের স্পৃহা স্পষ্ট

খামেনি বলেন, ইরান যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচির নিয়ে আলোচনা করছিল, এমন সময়ে ইসরায়েল প্রথম বিমান হামলা করে। অথচ তখন তেহরানের পক্ষ থেকে কোনো ধরনের সামরিক উত্তেজনা বা হুমকি ছিল না। এ সময় ইরান শান্তির পথেই ছিল।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্র জানে ইরানের নেতা খামেনি কোথায়, কিন্তু এখনই ‘হত্যা’ নয়: ট্রাম্প

আল–জাজিরার খবরে হয়েছে, মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে ইরানকে ঘিরে কয়েকটি পোস্ট করেছেন। এর একটিতে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ঠিক কোথায় লুকিয়ে আছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪