| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পেন্টাগনের সিস্টেমে চীনা কারিগরি সহায়তা বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট

পেন্টাগনের প্রধান পিট হেগসেথ নিশ্চিত করেছেন যে প্রতিরক্ষা দপ্তরের ক্লাউড পরিষেবার কাজ চীনের কর্মীদের দিয়ে করানো হচ্ছিল। তবে তিনি জোর দিয়ে বলেছেন, এখন থেকে চীনের কোনো কর্মী প্রতিরক্ষা দপ্তরের সিস্টেমের সাথে ‘কোনোভাবেই জড়িত’ থাকবে না।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রে পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোমা প্রতিরোধী স্কোয়াডের সদস্যরা অবিস্ফোরিত একটি গোলা স্থানান্তর করার সময় বিস্ফোরণ ঘটে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এ ঘটনাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বিস্ফোরণের তদন্তে ফেডারেল এজেন্টদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

যুদ্ধবিরতিতে সম্মত হলো সিরিয়া-ইসরায়েল

টানা চার দিন ধরে সংঘাত এবং ৩২১ জন নিহত হওয়ার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে মধ্যপ্রাচ্যের দুই প্রতিবেশী ইসরায়েল ও সিরিয়া

বিস্তারিত...

‘ডেথ সেলে’ অমানবিক জীবন কাটাচ্ছেন ইমরান খান, দাবি পিটিআইয়ের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘ডেথ সেলে’ আটক রাখা হয়েছে বলে দাবি করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। সেখানে তিনি অমানবিক জীবন কাটাচ্ছেন বলে অভিযোগ করেছে দলটি।

বিস্তারিত...

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, তারা সব জিম্মি মুক্তির শর্তে যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, তা ইসরায়েল নাকচ করে দিয়েছে। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, কোনো চুক্তি না হলে তারা দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাবে।

বিস্তারিত...

বাইডেনকেও হারিয়ে দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প নিজের দ্বিতীয় মেয়াদের প্রথম পাঁচ মাসেই বাইডেন প্রশাসনের পুরো চার বছরের প্রায় সমপরিমাণ বিমান হামলা চালিয়েছেন।

বিস্তারিত...

মিয়ানমারে জান্তা বাহিনীর হামলায় নিহত ৫

মিয়ানমারের ম্যাগওয়ে অঞ্চলের ইয়েসাগিও টাউনশিপে সামরিক জান্তার একাধিক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন সদ্য বিবাহিত প্রতিরোধযোদ্ধা ও তার স্ত্রীও ছিলেন।

বিস্তারিত...

ইসরায়েলি হামলায় আরও ৪১ ফিলিস্তিনির প্রাণহানি

ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুপুরী হয়ে উঠেছে গাজা উপত্যকা। শনিবার (১৯ জুলাই) ফিলিস্তিনের স্থানীয় সময় ভোর থেকে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৪১ জন।

বিস্তারিত...

নায়ারা এনার্জি: গুজরাটের বৃহত্তম রিফাইনারি এখন ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার মুখে

ইউক্রেন যুদ্ধের প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শুক্রবার রাতে রাশিয়ার বিরুদ্ধে "সবচেয়ে শক্তিশালী" নিষেধাজ্ঞা পদক্ষেপ ঘোষণা করেছে।

বিস্তারিত...

গাজায় অব্যাহত ইসরাইলি হামলা, নিহত আরও ৪১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শুক্রবার ইসরাইলি বাহিনীর বিমান হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১০ জন।

বিস্তারিত...

ট্রাম্পের দাবি: ভারত-পাকিস্তান সংঘাতে ৫ জেট ভূপাতিত, বাণিজ্যেই মধ্যস্থতা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতের সময় ৪-৫টি জেট বিমান ভূপাতিত হয়েছিল। তিনি আবারও দাবি করেছেন যে তিনি বাণিজ্যকে হাতিয়ার করে দুই পারমাণবিক ক্ষমতাধর দেশের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছেন।

বিস্তারিত...

ভারতীয় এয়ারলাইনসের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান

ভারতীয় এয়ারলাইনসের ওপর পাকিস্তানের দেওয়া নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাসের জন্য বাড়ানো হয়েছে। অর্থাৎ আগামী ২৩ আগস্ট পর্যন্ত ভারতীয় কোনো এয়ারলাইনসের প্লেন পাকিস্তানের আকাশ ব্যবহার করতে পারবে না।

বিস্তারিত...

পাক-আফগান সীমান্ত থেকে ৫ ‘আত্মঘাতী বোমা হামলাকারী’ গ্রেপ্তার

পাক-আফগান সীমান্ত অঞ্চল থেকে ৫ জন ‘সম্ভাব্য আত্মঘাতী বোমা হামলাকারী’-কে গ্রেপ্তার করেছে পাকিস্তানের নিরাপত্তাবাহিনী।

বিস্তারিত...

ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্সকে ক্ষমা করবে না নিহতের পরিবার

ভারতীয় নার্স নিমিশা প্রিয়া যে ইয়েমেনি নাগরিককে হত্যার দায়ে মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন, সেই তালাল আব্দো মাহদির ভাই বিবিসিকে বলেছেন যে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো শাস্তিই তারা মানতে রাজি নন।

বিস্তারিত...

ট্রাম্পের হাতে দাগ অতিরিক্ত হ্যান্ডশেক থেকে, জানাল হোয়াইট হাউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পায়ের নিচের অংশ ফুলে গেছে এবং ডান হাতে চোটের দাগ দেখা গেছে বলে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪