| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, আবার কয়েকটি অঞ্চলে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

বিস্তারিত...

শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন। তাকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এসব তথ্য নিশ্চিত করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ নুরুল ইসলাম মনি।

বিস্তারিত...

রাষ্ট্রপতি নির্বাচনে কেন ভোট দেননি, জানালেন রুমিন ফারহানা

জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোটগ্রহণ শেষে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য।

বিস্তারিত...

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অধ্যাপক ইউনূসের শুভেচ্ছাবার্তা

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

বিস্তারিত...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২৭ নম্বর আইন) এর ধারা ১১ অনুসারে নির্বাচনি কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণা মোতাবেক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২(৬) অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা করা হলো।

বিস্তারিত...

কারাগারে ফিরলেন দীপু মনি

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের দাফন শেষে কারাগারে ফিরেছেন সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনি।

বিস্তারিত...

তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্যমন্ত্রী

তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা শুধু ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের জ্ঞান ও মেধাকে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বিস্তারিত...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭। খ)৬) ধারা অনুযায়ী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

বিস্তারিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনী কর্তা’ ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এর ঘোষণার পরপরই নিজ আসন থেকে উঠে পাশের আসনে বসে থাকা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান সরকার প্রধান।

বিস্তারিত...

রাষ্ট্রপতি নির্বাচনে রুমিন ফারহানা ও গাজী নজরুল ভোট দিয়েছেন?

দীর্ঘ ৩৫ বছর পর দেশে আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার পর শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয়েছে বিকাল ৫টায়। এখন চলছে ভোট গণনার প্রক্রিয়া।

বিস্তারিত...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ভোট গণনা করা হয়। গণনা প্রক্রিয়া শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন।

বিস্তারিত...

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু

শেষ হয়েছে বহুল প্রতীক্ষিত ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। দীর্ঘ প্রায় সাড়ে তিন দশক পর আবারও রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ভোট দিলেন জাতীয় সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ কক্ষে শুরু হওয়া ভোটগ্রহণ বিকাল ৫টায় শেষ হয়। এখন চলছে ভোট গণনার কাজ। এবারের রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বিপরীতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

বিস্তারিত...

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের দীর্ঘমেয়াদি বন্ডে তারল্য সহায়তা বাড়ানোর ঘোষণার পর দুই মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল স্বর্ণের দাম। তবে একদিনের বড় ধরনের দরবৃদ্ধির পর বৃহস্পতিবার (২০ আগস্ট) বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম কিছুটা কমেছে।

বিস্তারিত...

যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম জাতীয় সংসদেই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচনি কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিস্তারিত...

রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমপি ও মন্ত্রী পদ শূন্য হয়ে যাবে বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, শপথ নেওয়ার পর থেকে মির্জা ফখরুল আর এমপি বা মন্ত্রী থাকবেন না, তিনি হয়ে যাবেন মহামান্য রাষ্ট্রপতি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪