রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৭৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদকদ্রব্য ও চোরাই মালামাল জব্দ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে চলা উচ্চ মূল্যস্ফীতির চাপ থেকে বাংলাদেশের অর্থনীতিকে স্বস্তি দিতে কঠোর মুদ্রানীতি অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
রাজধানীর বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রো রেল এমআরটি লাইন-১ প্রকল্পের চারটি স্টেশনে ইউটিলিটি স্থানান্তরের কাজ চলতি মাসেই শুরু হতে যাচ্ছে। চুক্তি প্যাকেজ-৩-এর আওতায় কমলাপুর, রাজারবাগ, মালিবাগ ও রামপুরা ভূগর্ভস্থ স্টেশনে এ কাজ শুরু হবে।
ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য প্রত্যেক পরিবারকে সপ্তাহে অন্তত দুইদিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দিয়ে ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। বুধবার (১৪ অক্টোবর) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায়
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান বিশ্বে অপরাধীরা কৌশল আর ধরন পরিবর্তন করে ডিজিটাল দুনিয়া ও সাইবার স্পেস ব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধ, প্রতারণা এমন কি স্টক মার্কেট ম্যানিপুলেশনের মতো অপরাধও সংঘটিত করছে
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেন ফ্যামিলি কার্ড নিয়ে কেউ অনিয়ম করলে তাকে ছাড় দেওয়া হবে না। অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সবাই ফ্যামিলি কার্ড পাবেন।
দেশের বাজারে বিক্রি হওয়া ফর্টিফাইড সয়াবিন তেলে কোনো ভারী ধাতু নেই বলে দাবি করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা ফলাফলে সয়াবিন তেলে বিষাক্ত ধাতুর উপস্থিতি নিয়ে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে তি
রাজধানীর ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালের ফটকের সামনের ফুটপাতে বয়স্ক ব্যক্তিকে মারধর এবং কান ধরে ওঠবস করানোর ঘটনায় পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তিনি হলেন ধানমন্ডি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল হাই।
বাংলাদেশ নেচার এন্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ই
আর্থিক সংকটে ধুঁকতে থাকা বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংককে ১০ শতাংশ সুদে ৭ হাজার কোটি টাকা ধার দিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের শতভাগ গ্যারান্টির বিপরীতে তিন মাসের জন্য এ অর্থ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ন্যাশনাল
রাজধানীর তুরাগে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, ১৪৯ ক্যান বিয়ার এবং ২.৫ কেজি গাজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ৮১ হাজার ৩০০ টাকা।
এলপিজি নিয়ে বাজার কারসাজি কিংবা জনস্বার্থবিরোধী পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সরকার কঠোর হাতে দমন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এলপিজি অত্যাবশ্যকীয় পণ্য। এর সরবরাহ ও ব্যবসার সঙ্গে জড়িত কেউ বাজারব্যবস্থার অপব্যবহার করলে সরকার তা সহ্য করবে না।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আরও সহায়তা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের ফটকের সামনের ফুটপাতে বয়স্ক ব্যক্তিকে মারধর এবং কান ধরে ওঠবস করানোর ঘটনায় মারধরকারী এক যুবককে আটক করেছে পুলিশ।
এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানোর যদি চেষ্টা করে তা গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।