শুক্রবার (০৮ আগস্ট) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম, ঢাকার সদস্যরা। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
বাংলাদেশে প্রথমবারের মতো সাংবাদিকদের জন্য পেশাগত মানসিক চাপ মোকাবিলায় নিয়মিত ও বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা ‘খোলা জানালা’ কার্যক্রম চালু করলো ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
ঢাকায় কর্মরত সিলেটের সাংবাদিকদের সংগঠন সিলেট বিভাগ সাংবাদিক সমিতির (সিবিসাস) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার আবুল কালাম এবং সাধারণ সম্পাদক পদে রূপালী বাংলাদেশের বিজনেস এডিটর রহিম শেখ ও নির্বাচিত হয়েছেন।
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার আসামি তানভীর রহমানকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত সম্প্রতি এ আদেশ দেন।
গণমাধ্যমের ওপর অযাচিত হস্তক্ষেপ, হুমকি দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহীদুল ইসলাম ও সাধাণ সম্পাদক খুরশীদ আলম।
প্রবীণ সাংবাদিক শামীম আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব)। এই দুই সংগঠনেরই সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।
সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, মরক্কো যাওয়ার পথে উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ত্রের ম্যাগাজিন নিয়ে বিমানবন্দরে প্রবেশ করেছেন। অস্ত্রসহ বিমানবন্দরে প্রবেশ করা একটি ক্রিমিনাল অফেন্স (ফৌজদারি অপরাধ); একটা ভয়ঙ্কর অপরাধ।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া সাংবাদিকদের পরিবারকে সম্মাননা, বিশেষ অনুদান ও উপহার প্রদান করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে এসব উপহার প্রধান করা হবে। সম্প্রতি মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
হাসনাত আব্দুল্লাহকে বাংলাদেশের ‘জোহরান মামদানি’ বলে আখ্যা দিলেন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য। বুধবার রাতে এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন পিনাকী ভট্টাচার্য
গত ১৯ জুন কারাফটকে বিয়ে করেন শিল্পী মাইনুল আহসান নোবেল। তার আইনজীবী জানান, নোবেল বাবা হতে চলেছেন। মঙ্গলবার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এই খবর জেনেছেন নোবেল। আদালত নোবেলের জামিন মঞ্জুরের পর তার আইনজীবী মো. খলিলুর রহমান জানান, নোবেল ও তার স্ত্রী ইসরাত জাহান প্রিয়া বাবা-মা হতে চলেছেন
সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন সংবাদ সংস্থা ইউএনবির বিশেষ প্রতিনিধি মাসউদুল হক আর সাধারণ সম্পাদক পদে কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি উবায়দুল্লাহ বাদল।
ভারতীয় চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং বাংলাদেশের ভূখণ্ডে তাদের সম্প্রচার নিষিদ্ধ করতে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার (২২ জুন) এ বিষয়ে রিট আবেদনের শুনানি করে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের স্বায়ত্তশাসন নিশ্চিতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
ঈদযাত্রায় রাজধানীর মহাখালী বাস টার্মিনালে যাত্রী হয়রানির ভিডিও করতে গিয়ে পরিবহন শ্রমিকদের হামলার শিকার হয়েছেন কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার রাইয়ান হোসাইন। বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে মহাখালী বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।