শরীয়তপুর প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোঃ সফিকুর রহমান কিরন।
শুক্রবার (২০ নভেম্বর ) এক শুভেচ্ছা বার্তায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী-সমৃদ্ধ জীবন কামনা করেন। পাশাপাশি তার নেতৃত্বে দেশের গণতন্ত্র, উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির অগ্রযাত্রা আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছা বার্তায় মোঃ সফিকুর রহমান কিরন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিনে শরীয়তপুর জেলাবাসীর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। তাঁর নেতৃত্ব, রাজনৈতিক প্রজ্ঞা ও দেশপ্রেম দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, উন্নত, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে উঠবে—এটাই দেশবাসীর প্রত্যাশা।
পরিশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখী জীবন ও সার্বিক সাফল্য কামনা করেন সংসদ সদস্য মোঃ সফিকুর রহমান কিরন।
রিপোর্টার্স২৪/ঝুম