নাটোর প্রতিনিধি: জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে নাটোর জেলা ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে আলাইপুর জেলা পরিষদ মিলনায়তনে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নায়েবে আমির শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপদেষ্টা আল্লামা আব্দুল হক আজাদ, সহ সভাপতি মুফতী আব্দুর রাজ্জাক কাসেমী,সাংগঠনিক সম্পাদক মুফতী এমদাদুল্লাহ ফাহাদ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেনদেশের রাষ্ট্রের অবস্থা নাকি আমরা আগেই বলেছি— হাজার বার দেশ পরিবর্তন করবেন, হাজার বার দল পরিবর্তন করবেন, হাজার বার নেতা পরিবর্তন করবেন; যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শের পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের শান্তি আসতে পারে না।
খুন বাড়বে, ধর্ষণ বাড়বে, লুট বাড়বে, চাঁদাবাজি বাড়বে। বাণিজ্য, ঘুষ বাণিজ্য বাড়তে থাকবে। মানুষের শান্তি আসবে না। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ৫ই আগস্টের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। কিন্তু সেই আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা দেখছি না। চাঁদাবাজি বাড়ছে, ঘুষ বাড়ছে, ডাকাতি বাড়ছে, ছিনতাই বাড়ছে, হত্যা বাড়ছে, ধর্ষণ বেড়েছে।
যতক্ষণ পর্যন্ত শরীয়া আইন বাস্তবায়ন না হবে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে শরীয়া আইন বাস্তবায়ন না হবে হাজার বার দল পরিবর্তন হবে, হাজারো নতুন মিনিস্টার আসবে, হাজারো মন্ত্রিসভা গঠিত হবে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। ঠিক।
কাজেই সব নীতি আদর্শ দেখা শেষ, সব তেলের, দলের ক্ষমতা, শাসন দেখা শেষ। এবার আমরা বাংলাদেশে ইসলামী হুকুমাত দেখতে চাই, শরীয়ত বাস্তবায়ন করতে চাই। সম্মেলন শেষে আগের কমিটি বিলুপ্ত ঘোষনা দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়
রিপোর্টার্স২৪/ঝুম