ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগের নেতা কর্মীরা পালিয়ে থেকেও জনগণের সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের জাল বুনন করে কোন লাভ হবে না। দেশের জনগণ আর কখনো কোন ফ্যাসিবাদ শক্তির ষড়যন্ত্রে পা দিবে না। তারা সবাই বুঝতে পেরেছে দেশের উন্নয়ন জনগণের ভাগ্য উন্নয়নে বিএনপি সরকারের কোন বিকল্প নেই। তিনি আরও বলেন, দেশের জনগণকে সচেতন করতে বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। যেখানে ফ্যাসিবাদের মাথা ছাড়া সেখানেই বিএনপি নেতা কর্মীদের উল্কাপিন্ডের মত ঝড়ের গতিতে প্রতিবাদ প্রতিরোধ করতে হবে।
বুধবার সকালে ফরিদপুর-৪ আসন ভাঙ্গা সদরপুর ও চর ভদ্রাসনে একটি সামাজিক অনুষ্ঠান ও সাংগঠনিক সফরকালে স্থানীয় পৌর বিএনপি নেতা মেহেদী পারভেজ চন্দনের বাসভবনে যাত্রা বিরতিকালে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।
ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, সিনিয়রসহ সভাপতি ওবায়দুল আলম সম্রাট, ওয়াহিদ চৌধুরীসহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
ভাঙ্গায় যাত্রা বিরতির পরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী চরভদ্রাসন উপজেলা বিএনপির নেতা প্রবাসী আলমগীর কবিরের নেতৃত্বে আমরা বিএনপি পরিবারের আয়োজিত সামাজিক অনুষ্ঠানে যোগ দেন বলে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল গণমাধ্যম কর্মীদের জানান।
রিপোর্টার্স২৪/ধ্রুব