মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫০ পিস ইয়াবাসহ তারিকুল ইসলাম ওরফে ক্যামেরুন (৪৬) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে শহরের গোরস্থানপাড়া জামে মসজিদের কছে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ক্যামেরুন গো-হাট পাড়া এলাকার ছপেত খাঁ'র ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল গোরস্থানপাড়া জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে। এসময় ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সদৃশ বস্তুসহ ক্যামিরুনকে আটক করা হয়।
আটক ক্যামিরুনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব