ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া শহরে আজ (শনিবার) সকালে রাশিয়ার হামলায় সাতজন নিহত হয়েছেন। রয়টার্স জানায়, ধ্বংসস্তূপের নিচে আরো কেউ আটকে আছেন কি না, তা খুঁজে দেখছেন উদ্ধারকর্মীরা।
আঞ্চলিক গভর্নর এ তথ্য জানিয়েছেন। হামলায় আরো ১০ জন আহত হয়েছেন। গভর্নর মিখাইলো সেমিকিন জানান, শনিবার ভোরে একসঙ্গে শহরের কয়েকটি স্থানে হামলা চালানো হয়।
রিপোর্টার্স২৪/ঝুম